বাংলা শব্দভাণ্ডার
এই শব্দভাণ্ডারটি অনুবাদে সামঞ্জস্য বজায় রাখতে ব্যবহৃত হয়। প্রতিটি শব্দ বা বাক্যাংশের জন্য একটিমাত্র বাংলা রূপ ব্যবহার করার চেষ্টা করা হয়, যাতে পাঠকরা অনুবাদকে ধারাবাহিক ও নির্ভরযোগ্য অনুভব করেন।
মূল শব্দ ও প্রস্তাবিত বাংলা রূপ #
- encryption — এনক্রিপশন
- secure — নিরাপদ / সুরক্ষিত
- privacy — গোপনীয়তা
- surveillance — নজরদারি
- metadata — মেটাডাটা
- threat — হুমকি
- threat model — হুমকি মডেল
- adversary — প্রতিপক্ষ
- device — ডিভাইস
- login — লগইন
- password — পাসওয়ার্ড
- password manager — পাসওয়ার্ড ম্যানেজার
- auto-fill — অটো-ফিল
- message — বার্তা
- contact — পরিচিতি
- backup — ব্যাকআপ
- app — অ্যাপ
- account — অ্যাকাউন্ট
- verification — যাচাইকরণ
- authentication — প্রমাণীকরণ
- privacy settings — গোপনীয়তা সেটিংস
- security settings — নিরাপত্তা সেটিংস
- data — ডেটা
- access — অ্যাক্সেস
- recovery — পুনরুদ্ধার
- suspicious — সন্দেহজনক
- phishing — ফিশিং
- spearphishing — স্পিয়ারফিশিং
- credential harvesting — ক্রেডেনশিয়াল হারভেস্টিং (লগইন তথ্য হাতিয়ে নেওয়া)
- malware — ম্যালওয়্যার
- vulnerability — নিরাপত্তা দুর্বলতা
- bug — বাগ
- address bar — অ্যাড্রেস বার
- domain / domain name — ডোমেইন / ডোমেইন নাম
- URL shortener — URL শর্টনার
- lookalike letters — দেখতে একই রকম অক্ষর
- return address — ফেরত-ঠিকানা (রিটার্ন অ্যাড্রেস)
- external images — বহিরাগত ছবি
- sender — প্রেরক
- recipient — প্রাপক
- solid-state drive (SSD) — সলিড-স্টেট ড্রাইভ (SSD)
- spinning disk drive — ঘূর্ণায়মান ডিস্ক ড্রাইভ
- secure deletion — নিরাপদে ডেটা মোছা
- overwrite — ওভাররাইট
- wear leveling — ওয়্যার লেভেলিং
- garbage collection — গার্বেজ কালেকশন
- master key — মাস্টার কি
- shred — শ্রেড (টুকরো টুকরো করা)
- forensic recovery — ফরেনসিক উদ্ধার
অনুবাদ নীতি #
- প্রযুক্তিগত শব্দকে অপ্রয়োজনীয়ভাবে বাংলা করে ফেলবেন না; যেখানে সংস্কৃতিগত ও প্রযুক্তিগতভাবে স্বাভাবিক বাংলা শব্দ পাওয়া যায়, সেখানে সেটিই ব্যবহার করবেন।
- একই ধারণা সর্বত্র একই রূপে প্রকাশ করুন। উদাহরণ: "metadata" সর্বত্র "মেটাডাটা" হিসেবে রাখা হবে।
- EFF-এর মূল ভাষায় ব্যবহৃত বিশেষ ধারণা সংরক্ষণের জন্য প্রয়োজনে ইংরেজি শব্দ রেখে দিতে পারেন, কিন্তু মূল বাক্যের ধারাবাহিকতা বজায় রেখে।
- ব্যাখ্যা-নির্ভর বাক্যে প্রতিটি শব্দের অর্থ পরিষ্কার করা হবে, কিন্তু অতিরিক্ত অপ্রাসঙ্গিক ব্যাখ্যা যোগ করা হবে না।
- যেখানে কোনো শব্দের বাংলা রূপ নিয়ে দ্বিধা থাকে, সেখানে তার ভিত্তি ব্যাখ্যাসহ একটি নোট রাখা যাবে।
অনুবাদের সময়ে মনে রাখবেন #
- "encrypted" → "এনক্রিপ্ট করা" বা "এনক্রিপ্টেড"; বাক্যের ধরন অনুযায়ী ব্যবহার
- "end-to-end encrypted" → "এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড"
- "trusted" → "বিশ্বস্ত" / "নির্ভরযোগ্য"; প্রেক্ষাপট অনুযায়ী
- "third party" → "তৃতীয় পক্ষ" / "বহিরাগত পক্ষ"
- "adversary" → "প্রতিপক্ষ"
- "phishing" → "ফিশিং"
- "malware" → "ম্যালওয়্যার"
কোনো নতুন শব্দ বা পরিভাষা ঠিক করার দরকার হলে তা শব্দভাণ্ডার নথিতে যোগ করা হয়, যাতে পরবর্তী অনুবাদে একই রূপ ব্যবহার করা যায়।